• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

একুশের অমর চেতনায় বাঘায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত,

দিনকাল বিডি / ১০২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃ
১৯৫২ সালের এই দিনে যাদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, আর বাঙালি পেয়েছে মায়ের ভাষায় কথা বলার অধিকার। এই শোক, শ্রদ্ধা ও ভালোবাসা সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকদের প্রতি। সবার মুখেই ধ্বনিত হচ্ছিল বিষাদমাখা একুশের সেই চিরচেনা গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। ‘জনম জনম রাখব ধরে ভাই হারানোর জ্বালা’‘রক্ত শিমুল তপ্ত পলাশ দিলো ডাক সুনীল ভোরে/ শপথের মশাল হাতে ছুটে চল নতুন প্রাতে/ বাজা রে অগ্নিবীণা প্রাণে প্রাণে প্রান্তরে/ একুশের অমোঘ বাণী, দিয়াছে সূর্য আনি/ জীবনের অর্ঘ্য ধোয়া ওই যে ওই রুদ্র আকাশ/ ঝরাবোই স্নিগ্ধ আলো আলো আজি অঝরে।’ রক্তস্নাত ভাষা আন্দোলনের সেই স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের অমর চেতনায় অনুরণিত হয়ে হৃদয়ে, পোশাকে, মননে আর ¯ে¬াগানে শ্রদ্ধার ফুল নিয়ে শহীদ মিনারে মিলিত হয়,বিভিন্ন সংগঠনের শতশত মানুষ।
রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের আয়োজনে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে ফুলের ডালা নিয়ে হাজির হন,রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের পাশাপাশি সামাজিক সাাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। বৃহসপতিবার(২১ ফেব্রুয়ারি ২০২৫) ১২টা ১ মিনিটে বাহারি রঙের থোকা থোকা ফুলের স্তবকে ছেয়ে যায় শহীদ মিনার। পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা, বিএনপিসহ রাজনৈতিক দল, পুলিশ প্রশাসন, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান,নাটোর পল্লী বিদুৎ সমিতি-২, ফায়ার সার্ভিস,আনসার ভিডিপি, বাঘা প্রেস ক্লাব,অফিসার ক্লাবসহ বিভিন্ন সংগঠন ।
পরে শহীদ মিনারে দাঁড়িয়ে নীরবতা পালন ও শহীদদের আতœার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,সাবেক সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক, আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারন সম্পাদক তফিকুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজসহ বিএনপির আপাজ উদ্দীন,আব্দুস সালাম,শফিকুল ইসলাম, আনসার-ডিডিপি অফিসার(ভারপ্রাপ্ত) রাজন কুমার, বাঘা প্রেস ক্লাবের আব্দুল লতিফ মিঞাসহ সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,রাজনৈতিক,সামাজিক ও শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দ।
সকাল ১০টায় উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “জাতীয় জীবনে একুশের চেতনা”শীর্ষক আলোচনা ও সকাল পৌণে ১১ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভূমি)সাবিহা সুলতানা ডলি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, ডাঃ আশাদুজ্জামান, অফিসার ইনচার্জ(তদন্ত)সুপ্রভাত মন্ডল,শিক্ষক বাবুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন- বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, প্রভাষক আব্দুল হানিফ মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

শাহদৌলা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজ শহীদ মিনারে ভাষা বীরদের শ্রদ্ধা জানান। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল হানিফ মিঞার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক-শিক্ষার্থী। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category