• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

এক কেজি কাঁচা মরিচের দাম ৫০০ টাকা!

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ রবিবার, ২ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী: রাজশাহীতে কাঁচা মরিচের দাম আকাশ ছুঁয়েছে। এক কেজি কাঁচা মরিচের দাম ৪০০ টাকা, আবার কোথাও ৫০০ টাকা।

দিনমুজুর ও মধ্যবিত্তের মাথায় হাত। এমনিতে বাজার দর অনেকটাই বেড়েছে গত কয়েকদিনে। তবে কাঁচা মরিচের, আদার দাম যেন আকাঁশ ছুঁয়েছে।

ঈদের আগেও রাজশাহীতে কাঁচা মরিচের দাম ছিলো ৩০০-৩২০ টাকা। ঈদের পর হঠাৎ করেই দাম বেড়ে ৫০০ টাকা ঠেকেছে। রাজশাহীর সাহেব বাজারে রবিবার ৪০০/৫০০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

বর্ষার জন্য বেশিরভাগ জমির কাঁচা মরিচ নষ্ট হয়েছে। ফলে চাহিদা ও জোগানে সামঞ্জস্য নেই। সেই জন্যই এই মূল্যবৃদ্ধি বলে জানা যাচ্ছে।

চলতি বছরে মুল্যবৃদ্ধিতে রেকর্ড। কাঁচা মরিচের ফলন ভাল হয়নি বলে জানিয়েছেন কৃষি দফতরের কর্মকর্তারা।

কাঁচা মরিচ কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছে দিনমুজুর ও মধ্যবিত্তরা। কবে দাম কমবে, এখনই বলতে পারছেন না রাজশাহীর আড়তদাররা।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category