• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

এক মুরগি দিচ্ছে দিনে দুই ডিম! উদ্ভাবন হতে পারে নতুন জাত

দিনকাল বিডি / ১৯৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ মার্চ, ২০২৩

আনিসুর রহমান, (নাটোর) প্রতিনিধি
এক ব্রয়লার মুরগি প্রতিদিন দিচ্ছে দুইটি করে ডিম, কথাটি শুনে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়ার ঠেঙ্গামারা গ্রামের রাকিবুল ইসলাম রকির বাড়িতে। তিনি ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। লোকমুখে শোনা যায়, রকির বাড়িতে এমন একটি ব্রয়লার মুরগি আছে যা একসাথে দুইটি করে ডিম দেয়। কথাটি শুনে সরেজমিনে মুরগিটির মালিক রকির বাড়িতে যান এই প্রতিবেদক। বাড়িতে ঢুকতেই স্থানীয় লোকজন একবার সেই মুরগিটিকে দেখার জন্য ভীড় করতে থাকেন।

অনেকে আবার মুরগিটিকে নিয়ে ছবিও তুলছেন, তুলছেন মুরগির মালিক ও তার পরিবারের সদস্যদের সাথেও। ভীড় ঠেলে ভিতরে গিয়ে কথা হয় মালিক রকির সাথে। তিনি জানান, ব্রয়লার মুরগির ব্যবসা করার জন্য নাটোরের বিসমিল্লাহ হ্যাচারী থেকে ১০০টি মুরগি ক্রয় করে নিয়ে আসেন। মুরগি গুলো আস্তে আস্তে বড় হতে থাকলে তিনি সেগুলোকে বিক্রি করে দিয়ে এই মুরগিটিকে পালনের উদ্দেশ্যে রেখে দেন। হটাৎ একদিন মুরগির ঘরে একটি ডিম দেখে অবাক হন তিনিসহ পরিবারের সদস্যরা।

তারপরের দিনই দুইটি ডিম দেখেন। এভাবে ৪ মাস থেকে দুইটি করে ডিম দিচ্ছে মুরগিটি। রাতে মুরগিটি ঘরে ঢুকলে সকালে বের হবার সময় একটি ডিম পাওয়া যায়,আবার দুপুরে ঢুকলে বিকেলে আরেকটি ডিম পাওয়া যায়।দ্বিতীয় ডিমটি একটু নরম হয় বলেও জানান তিনি। মুরগিটির ওজন প্রায় ৬ কেজি। এদিকে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের কর্তা বলছে,মুরগিটি খাবারে অতিরিক্ত পুষ্টি পাওয়ায় এমনটি ঘটতে পারে।

লোকমুখে শুনে এক মুরগির দুইটি ডিম দেবার ঘটনার সত্যতা পেয়েছে বলে দাবী করেন স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান। এবিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তপু বলেন, ‘পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি। হয়তো বিজ্ঞানের অগ্রযাত্রার কারণে এটি সম্ভব হয়েছে।’ মুরগিটি নিয়ে গবেষণা করে নতুন জাত সৃষ্টি করা যেতে পারে বলেও মনে করেন তিনি।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল কর্মকর্তা (ভার.) ডা. আবু হায়দার আলী বলেন, ‘স্বাভাবিক ভাবে একটি ডিম তৈরি হতে ২৪ ঘন্টা সময় লাগে। ১২ ঘন্টা পর পর একটি করে ডিম দেয়ার ঘটনাটি অস্বাভাবিক হলেও,মুরগিটি দেখে ঢাকা থেকে গবেষক টিম আনার ব্যবস্থা করবো। এই মুরগি থেকে দুইটি করে ডিম দেয়া মুরগির জাত উদ্ভাবন করতে পারলে ডিমের চাহিদা পুরনের পাশাপাশি জাতীয় না আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সুনাম কুড়াবে বলে দাবি করেন তিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category