• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

কচুয়ায় বাল্য বিবাহের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের জেল

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় বাল্য বিবাহের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কন্যার মাকে ২০ হাজার টাকা জরিমানা ও বরকে ০১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মন্টু শেখ এর ৮ম শ্রেণী পড়ুয়া কন্যা তামান্না (১৪) কে গত ২৭ জুলাই ২০২৩ তারিখে সাতক্ষীরা জেলার কাশেমপুর এলাকার আকবর আলি শেখ এর ছেলে মাসুদ শেখ (২৫) এর সাথে খুলনার কোন এক কাজী অফিসের মাধ্যমে গোপনে বিয়ে হয়। বিষয়টি জানতে পেরে এই বিবাহে সহযোগিতা করার অপরাধে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় বিবাহে সহযোগিতা করার অপরাধে কন্যার মাতা হালিমা খাতুন কে ২০ হাজার টাকা জরিমানা ও অপ্রাপ্ত মেয়েকে বিবাহ করার অপরাধে বর কে ০১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category