• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কবরে শায়িত দুই বন্ধু,বিষাদে পরিনত হলো আনন্দ

দিনকাল বিডি ২৪ / ২২৪ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
ঈদের দ্বিতীয়দিনরাজশাহীর বাঘায় অনুষ্ঠিত মেলায় ঘুরতে বের হয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রনি শেখ (২৪) ও রাজু আহমেদ (২০) নামে দুই মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন। আহত হয়েছে মোটরসাইকেলে থাকা অপর এক আরোহি জোতনশি গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুস সাত্তার (২১) ও অটোরিকশার আরোহীচকনারায়নপুর গ্রামের মিলন দাশের ছেলে দুরন্ত দাশ(১৭)।

নিহত রনি শেখ কলিগ্রামের ইউনুস শেখের ছেলে ও রাজু আহমেদ জোতনশী গ্রামের বাহাদুর আলীর ছেলে। শুক্রবার(১২ এপ্রিল’২৪) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাঘা পৌরসভার সড়কঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শোকে স্তব্ধ দুই পারিবারের স্বজনরা।

পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার দুপুরের আগে নিহত দু’জনকে দাফন করা হয়েছে। আব্দুস সাত্তার ও দুরন্ত দাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙে পাঞ্জা লড়ছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কলেজ ছাত্র রাজু আহমেদ ও তার দুই বন্ধুকে নিয়েএকই মোটরসাইকেলে বাঘার মেলায় আসার উদ্দেশ্য বের হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাঘা পৌরসভার কলিগ্রামের সড়কঘাট হয়ে মেলায় আসার পথে কলিগ্রামের স মিলের কাছে অটো রিকসার মুখোমুখি সংঘর্ষে রনি শেখ, রাজু আহমেদ ও আব্দুস সাত্তারসহ অটোরিকসার আরোহী দুরন্ত দাশ পাঁকা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এর মধ্যে ঘটনাস্থলে মারা যান রনি শেখ। গুরুতর আহত রাজু আহমেদ, দুরন্ত দাশ ও আবদুস সাত্তারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

আশংকাজনক অবস্থায় জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আহমেদ তজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।রাজু আহমেদ এর আতœীয় সাব্বির হোসেন জানান,রামেক হাসপাতালের অপারেশন থিয়েটরে চিকিৎসাচলাকানি সময়েরাত ১০টার দিকে রাজু আহমেদ মারা যান।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েঝে। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত দু’জনকে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category