• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কম্বল পেয়ে খুশি ব্রহ্মপুত্রপাড়ের দরিদ্র মানুষ

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে। সকাল থেকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া দিনমজুর শীতার্ত মানুষগুলোর। এসব মানুষগুলোর পাশে দাঁড়াতে উপহারের হাত বাড়িয়ে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

বুধবার(১১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ব্রহ্মপুত্র নদী বেষ্টিত চর রাজিবপুর থানা চত্বরে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেনের উদ্যোগে ২০০ জন দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও ২৫ জন শিশু শিক্ষার্থীকে সোয়েটার(জ্যাকেট) উপহার দেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, কুড়িগ্রামে শীতের শুরু থেকেই বিভিন্ন দাতা সংস্থা ও ব্যক্তি সহায়তায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী উপজেলা চর রাজিবপুরে এসব কম্বল বিতরণ করা হয়।আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- রৌমারী সার্কেল মো. সোহেল উদ্দিন, উলিপুর সার্কেল ইন্সপেক্টর নাজমুল আলম, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাহারুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত) আতাউর রহমান, এসআই মশিউর রহমান, সিএনআই প্রতিবেদক জাহিদ হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category