• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কর্মরত সংবাদকর্মীদের সাথে নাটাবের মত বিনিময় সভা

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
“বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাচাঁই সবাই মিলে”এই সেøাগানকে সামনে রেখে বাগেরহাটে কর্মরত সাংবাদকর্মীদের সাথে জাতীয় যক্ষা নিরোধ সমিতির (নাটাব) এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার সকালে বাগেরহাট ফাউন্ডেশন মিলনায়তনে নাটাবের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান। নাটাবের সদস্য সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিশেষজ্ঞ চিকিৎসক মোঃ মেহেদী হাসান, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক আলী আকবর টুটুল, আজাদুল হক, মো. কামরজ্জামান, সরদার ইনজামামুল হকসহ আরও অনেকে। প্রধান অতিথি বলেন বাগেরহাট জেলায় ২০২২ সালে ২ হাজার ৪১২ জন যক্ষা রোগি চিকিৎসা দেওয়া হয়। চলতি বছরে ১ হাজার ১৫৪ জন সনাক্তের পর চিকিৎসা চলছে। এখন যক্ষারোগে আতংকিত হওয়ার কোন কারন নেই। নিয়মিত ওষুধ সেবন করলে দ্রæত যক্ষা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তবে এ রোগের হাত থেকে রক্ষা পেতে হলে সকলকে সচেতন হতে হবে। বক্তারা বলেন, কারও কাঁশি দুই সপ্তাহের অধিক হয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা করতে হবে। সরকার এই চিকিৎসা বিনামূল্যে করে থাকে। তাই এই যক্ষা রোগকে অবহেলা না করে চিকিৎসা করতে হবে। সরকারি,বেসরকারীসহ বিভিন্ন স্তরের মাধ্যমে যক্ষা রোগ বিষয়ে জনগনকে আরও বেশি সচেতন হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মীরা এ মতবিনিময় সভায় অংশ নেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category