• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কান্নার সাগরে ভাসছে দু’মাসের বিদিশাহ্, আর্থিক সহযোগিতা চাই

দিনকাল বিডি / ১৮৪ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

ইমরান হোসেন বাগাআঁচড়া প্রতিনিধি

দুই ছেলে জন্ম নেয়ার পর যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া৷ সাত মাইল গ্রামের জাহাঙ্গীর আলম ও তাহমিনা দস্পতির ঘর আলো করে ফুট ফুটে এক কন্য সন্তান জন্ম নেয়।৷ মা বাবা সখ করে তার নাম রাখেন বিদিশাহ আলম রায়া। বর্তমান বয়স ১ মাস ২৮ দিন। জন্মের পর থেকে বিদিশার কান্না থামেনা। অস্বাভাবিক কান্না। হয়তো বিদিশা কান্নার সুরে তার বাবা মাকে জানান দিচ্ছিলো তার অসুস্থ্যতার কথা। বিদিশার অস্বাভাবিক কান্নার কারনে তাকে স্থানীয় ডাক্তারের কাছে নেয়া হয়।৷ কিন্তু তারা রোগ নির্ণয় করতে পারেননি।

এর পর তাকে যশোর আদ-দ্বীন হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক বিদিশার পরীক্ষা-নিরিক্ষা শেষে ডাক্তার কাজল কান্তির কাছে রেফার করেন, তিনি পরীক্ষা-নিরিক্ষা শেষে জানিয়ে দেন বিদিশাহ’র হার্ট ছিদ্র, পাশাপাশি রক্ত সঞ্চালন সঠিক ভাবে হচ্ছে না। এ রোগের সঠিক চিকিৎসা নিতে হলে বিদিশাহকে ন্যাশনাল হার্ট শিশু হাসপাতাল ঢাকাতে পাঠাতে হবে।
এখবর শোনার পর জাহাঙ্গীর আলমের মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি চিন্তিত হয়ে পড়েন। মেয়ের অবস্থা দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। বিদিশাহ্কে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন। অভাবের সংসারে এতো টাকা তিনি কোথায় পাবেন? তার সাধ থাকলেও সাধ্য নেই। তাই বিত্তবানরা বিদিশাহর সাহায্যে এগিয়ে আসলে ১ মাস ২৮ দিন বয়সের শিশু বাচ্চাটি হয়তো জীবন ফিরে পাবে। আসুন না, আমরা সকলে মিলে রিদিশাহ আলম রায়া নামে শিশুটির সাহায্যে এগিয়ে আসি। সকলে পোষ্টটি বেশি বেশি শেয়ার করে বিদিশাহর পাশে দাড়ান। বিদিশাহর বাবা জাহাঙ্গীর আলমের বিকাশ নম্বর ০১৭৬১-৭৩৮৯৫৭ , এই নাম্বারে অর্থ প্রদানের জন্য অনুরোধ রইলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category