• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

কালাইয়ে গলায় ফাঁস দিয়ে দিনমজুরের আত্মহত্যা

দিনকাল বিডি / ২০২ Time View
প্রকাশঃ শনিবার, ৬ মে, ২০২৩

জয়পুরহাট প্রতিনিধি:মোঃ ফারুক হোসেন।

জয়পুরহাটের কালাইয়ে শাহারুল ইসলাম (৩৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সাহারুল ইসলাম উপজেলার উদয়পুর ইউনিয়নের পুর (গড়াল পুকুর পাড়) গ্রামের মৃত আজিবর প্রামাণিক (পদারু) এর ছেলে। তিনি পেশায় একজন দিনমুজুর বলে জানা গেছে।

শনিবার (৬ মে) আনুমানিক বিকাল ৫টা ৩০ মিনিটে তার নিজ বাড়ির শয়ন কক্ষে তালা ফানের সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয়রা সংবাদ প্রকাশ কে জানিয়েছেন, হঠাৎ শাহরুলের মেয়ে সানজিদা চিৎকার শুরু করলে আমরা তার বাড়িতে গিয়ে তালা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাই। পুলিশ সংবাদ পেয়ে এসে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। তারা আরো জানায়, শাহারুল দিনমুজুর করে খায় সে দেনার চাপে অনেক দিন থেকে বাড়ি ছেরেছে এবং তার দেনার কারণে স্ত্রীর সাথে বনি-বোনাদ না হওয়ায় স্ত্রী তার বাবার বাড়িতে গিয়ে আছে। হঠাৎ আজ দেখি তার বাড়ির নিজ শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
মৃতের মেয়ে সানজিদা বলেন, হামি এক বাড়িত পাতা সামটিবার গেছি তখন আব্বু আইছে। পাতা সামটা আসা হামার গাওত এলার্জি উঠিছে। আব্বুক কওছি হামি তাহলে অন্য ঘরে শোতনো। আব্বাও তার ঘরত শুতপা গেল। হামি ঘুম থাকা উঠা আব্বুকে ডাকপা যায়া দেখি দরজা বন্ধ। অনেক ডাকার পরে দরজা না খোলাতে জানালাতে যায়া দেখি ফ্যানের সাথে আব্বু ঝুলা আছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন দিনকাল বিডি ২৪ কে বলেন, আমি অফিসার পাঠিয়েছি সে আত্মহত্যা করেছে তদন্তে সঠিক পাওয়া গেছে এবং কারো কোন অভিযোগ না থাকাই বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category