• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

কালাইয়ে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোস্তফার শো-ডাউনে মানুষের ঢল

Reporter Name / ১৯৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
oplus_0

মোঃ ফারুক হোসেন

জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফার নেতৃত্বে বিশাল শো-ডাউন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কালাই পৌরশহরে এই শো-ডাউন করা হয়। জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের গোলাম মোস্তফা সমর্থিত বিপুল সংখ্যক নেতা-কর্মীরা শো-ডাউনে অংশ নেন। ওই শো-ডাউন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়। পরে কালাই বাসষ্ট্যান্ডে জয়পুরহাট জেলা বিএনপি’র সদস্য আনিছুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও এপিপি, বিএনপি নেতা আব্দুস সবুর,মামুনুর রশিদ,যুবদল নেতা ইফতাদুল হক,শামিম তালুকদার ,মোজাফফর তালুকদার, আব্দুর রাজ্জাক মন্ডল, নুরজাহান হ্যাপি জেলা মহিলা দল, রাইসুল আলম রিপন সাধারণ সম্পাদক,জয়পুরহাট জেলা ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইঞ্জিয়ার গোলাম মোস্তফা বলেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আমাকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইব। আপনারা আমার পাশে থাকবেন। যদি অতীতে কোন ভুল-ক্রুটি করে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category