• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ২১০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

মোঃ ফারুক হোসেন কালাই প্রতিনিধি

বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত জয়পুরহাটের কালাই উপজেলায় মান সনদ ও নকল মোড়কে পণ্য মোড়কজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার কালাই উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযান পরিচালনাকালে বিএসটিআই’র মান সনদ না থাকায় ও মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কালাই পাঁচশিরা বাজার এলাকার তানিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধারীকে ২৫ হাজার টাকাসহ ১৬ কেজি নকল প্যাকেট জব্দ করা হয়। এছাড়াও একই এলাকার যমুনা ফিড ইন্ড্রা লি: অন্য প্রতিষ্ঠানের মোড়ক নকল করে ফিস ফিড উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি। এতে প্রসিকিউটর হিসেবে অভিযানে সহযোগিতায় ছিলেন রাজশাহী বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন।

বিএসটিআই কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় থেকে প্রায় সব জেলায় অভিযান চলছে। জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category