• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কালাইয়ে গ্রাম থেকে উঠে আসা ‘সেরাকন্ঠ ২০২৪, তোমাকেই খুঁজছে বাংলাদেশ

দিনকাল বিডি ২৪ / ৩২৭ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ মে, ২০২৪

মোঃ ফারুক হোসেন:
‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শো প্রথম সিজনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বুধবার (১৫ মে) দিনব্যাপী কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে চলছে প্রতিযোগিতার প্রাথমিক অডিশন। ‘ক’ বিভাগে আট বছর হতে আঠারো বছর, ‘খ’ বিভাগে উনিশ থেকে উনষাট বছর পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন। আপনার কণ্ঠে যদি থাকে বিশ্বাস আর গাইতে পারেন গান। তাহলে আপনার জন্যই এই আয়োজন। জেলা ভিত্তিক সেরাকন্ঠ প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক তারা দুই কপি ছবি জন্মনিবন্ধন অথবা ভোটার আইডির ফটোকপিসহ নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে, কালাই উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রথম দিনে কালাই পৌরসভা, আহম্মেদাবাদ ইউপি ও জিন্দারপুর ইউপির প্রতিযোগিদের নিয়ে কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দিনের অডিশন উদয়পুর, মাত্রাই ও পুনট ইউনিয়নের প্রতিযোগিদের নিয়ে আগামীকাল বৃহস্পতিবার মোসলেমগন্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

জান্নাতুল ফেরদৌস বেবীর উপস্থাপনায় প্রথম দিনের প্রাথমিক অডিশনে বিচারকের দায়িত্বে ছিলেন জেলা শিল্পকলা একাডেমির পক্ষে মোশাররফ হোসেন নান্নু, তামান্না ইয়াসমিন, পারভেজ দুলাল, আরটিভি বাংলা গায়েনের শিল্পী বাউল কিরণ, কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষিকা শিল্পী জেসমিন আরা জেমী, বাংলাদেশ বেতার রংপুরের নিয়মিত কন্ঠশিল্পী আবেগী ইমরান।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা ভিত্তিক সেরাকন্ঠ প্রতিযোগিতা। ইউনিয়ন পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান সংগীতশিল্পীদের তুলে আনতে এই সেরা কন্ঠের আসর। এটা খুবই আনন্দের ব্যাপার, এর মাধ্যমে আমরা নতুন প্রতিভা খুঁজে পাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category