• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কালাইয়ে নানা বিনোদনের মধ্য দিয়ে ভোরের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

কালাই:প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।

জয়পুরহাটের কালাইয়ে ভোরের দর্পণ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭ টায় কালাই প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায় ও কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা ভোরের দর্পণের প্রতিনিধি আসাদুজ্জামান নয়নকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় কালাই প্রেসক্লাবের সভাপতি এটিএম সেলিম সরোয়ার শিপন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার, সিনিয়র সহ-সভাপতি তানবিরুল ইসলাম রিগান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুন নুর নাহিদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রিন্স, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জীবন তালুকদার লিটন এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার কালাই উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান নয়ন সভাপতিত্ব করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category