• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কালাইয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সেনেটারী ন্যাপকিন বিতরণ

দিনকাল বিডি ২৪ / ২০৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।
মেয়েদের পিরিয়ডকালীন সুরক্ষায় সচেতনতা বাড়াতে ১৩১২ জন কিশোরী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিগনিটি কিট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি ।

সোমবার (৪ ডিসেম্বর ) বিকেল ৫ টায় উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাখড়া গ্রামে অবস্থিত গুড নেইবারস এর কার্যালয়ে এসব স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।

গুডনেইবারস বাংলাদেশ কালাই সিডিপির ম্যানেজার প্রাঞ্জলি ম্রি সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সাল নাহিদ পবিত্র, গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপির মেডিকেল অফিসার অমিতাভ ও হেলথ অফিসার মরিয়ম ইয়াসমিন। এছাড়াও সংস্থাটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা বলেন, দেশে এখন মাত্র এক-তৃতীয়াংশ নারী পিরিয়ডকালীন সুরক্ষায় স্যানিটারি প্যাড ব্যবহার করে। বাকিরা অস্বাস্থ্যকর উপায় বেছে নেওয়ায় বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তাই এ বিষয়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মাঝে পিরিয়ডকালীন সুরক্ষা বিষয়ক নানা দিক-নির্দেশনা মূলক পরামর্শ দেন তারা।

গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপির হেলথ অফিসার মরিয়ম ইয়াসমিন বলেন, নারীদের পিরিয়ডকালীন সুরক্ষায় জনসচেতনতা তৈরিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক মূলক কাজ করছে গুডনেইবারস বাংলাদেশ । এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category