• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘সমবায় শক্তি – সমবায় মুক্তি’ এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) এর আয়োজনে পল্লী ভবন হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সমভায় সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লোকমান হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা কেন্ত্রীয় সমবায় সমিতির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭-কুড়িগ্রাম ৩ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, ইউসিসির’ পরিচালক ও উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরকার, মাসুম করিম, সমবায় কর্মকর্তা সইফুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদের, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রতন রায়, ইউসিসি’র সদস্য স্বপন কুমার ভকতসহ প্রমুখ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিগত বছরের হিসেব নিকেশ প্রসঙ্গে তথ্য তুলে ধরেন এবং কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর উন্নয়ন কামনা করেন। এ সময় ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার এরিয়া ভিত্তিক সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category