• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা শীর্ষক আলোচনা

দিনকাল বিডি / ১৭৪ Time View
প্রকাশঃ সোমবার, ১২ জুন, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে স্মার্ট বাংলাদেশ বিণির্মানে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনাসভা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা কালিপদ রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেবুন নেছা, জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী, জেলা চেম্বারস এন্ড কমার্সের প্রতিনিধি অলক সরকার, সাংবাদিক ছানালাল বকমী, হুমায়ুন কবির সূর্য প্রমুখ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক, ড.আনোয়ার হোসেন মন্ডল ও কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category