• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করলো পুলিশ, আটক- ১

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ছিনতাই হওয়া ১ লক্ষ টাকা উদ্ধারসহ ছিনতাইকারী মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজ থেকে রিকশা যোগে সাদ্দির মোড় এলাকায় কিছু ছিনতাইকারী মৌমিতা আক্তার সাথী নামের এক নারীর কাছ থেকে ১ লক্ষ টাকা ছিনতাই করে নেয়। পরে খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের সাথে জড়িত মূলহোতা কুড়িগ্রাম সদরের পুরাতন রেল স্টেশনপাড়া এলাকার ইমদাদুল ইসলাম ওরফে ইমনকে গ্রেফতার করে তার নিকট থেকে ভ্যানিটি ব্যাগ ও এক লক্ষ টাকা উদ্ধার করা হয়।

বুধবার(২২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামী ইমদাদুল ওরফে ইমনের বিরুদ্ধে পূর্বের দ্রুত বিচার আইন ও মাদকের ৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অপরাধের সাথে জড়িত যেই থাকুকনা কেনো আজ হোক কাল হোক, ধরা পরতেই হবে-ইনডেমিনিটির কোন সুযোগ নেই কুড়িগ্রামে। কুড়িগ্রাম জেলায় অপরাধ নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category