• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে জিনের বাদশা আটক

দিনকাল বিডি / ২৮৭ Time View
প্রকাশঃ বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কথিত জিনের বাদশা আব্দুর রশিদ (৩৭)কে নকল স্বর্ণের মূর্তিসহ গ্রেফতার করেছে পুলিশ। সে গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়া গ্রামের রাজা মিয়ার পুত্র।

জানা গেছে, মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে কথিত জিনের বাদশা ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারের পাশে একটি নূরানী হাফেজিয়া মাদ্রাসার সামনে গায়েবি সম্পদ দেওয়ার কথা বলে স্বর্ণের নকল মূর্তি দিয়ে জনৈক ব্যক্তির নিকট থেকে এক লক্ষ টাকা নিতে অবস্থান নেয়। কথিত জিনের বাদশাকে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় গ্রাম পুলিশ আবদুল হাকিম তাকে আটক করলে সে প্রতারণার বিষয়টি স্বীকার করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে থানায় নিয়ে আসে।

বুধবার(১১ অক্টোবর) দুপুরে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রুহুল আমিন জানান, আটক কথিত জিনের বাদশা আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category