• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে তিন ঘন্টার মধ্যে চোরাই গরু উদ্ধার, চোর গ্রেফতার

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে গরু চুরির মামলা হওয়ার তিন ঘন্টার মধ্যে চোরাই গরু উদ্ধারসহ গরু চুরির মূল হোতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

পুলিশ জানায়, উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর গ্রামস্থ বাদী মহাবীরের বসতবাড়ির গোয়ালঘর থেকে ২ টি গরু চুরি হয়ে যায়। বাদী পরিবারের লোকজন ও স্থানীয় লোকজনসহ গরু উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হলে গত ২৮ জানুয়ারি ২০২৩ তারিখ উলিপুর থানায় এসে এজাহার দাখিল করেন। পরে উলিপুর থানা পুলিশ দ্রুততার সাথে মামলা গ্রহন করে মামলা রুজুর তিন ঘন্টার মধ্যে উলিপুর নাওডাঙ্গা মিয়া পাড়ার কুখ্যাত চোর কেরামত আলী (৪৫)কে গ্রেফতার করা হয় এবং আসামী কেরামত আলীর বাড়ি হতে চোরাইকৃত দুইটি গরু উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ইতিমধ্যেই কুড়িগ্রাম জেলার চোর চক্রের মূল হোতাদের গ্রেফতার করা হয়েছে এবং যেকোন প্রকার চুরি বন্ধে থানা এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা সহ চোর চক্রদের গ্রেফতারের ধারাবাহিকতা অব্যহত আছে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category