• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(৮ অক্টোবর) সকালে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দবাজার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারের বিষয়টি ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উলিপুর থানার এসআই আতিকুজ্জামানা আতিক।

গ্রেফতারকৃতরা হলেন- উলিপুর পৌরসভার কাচারীপাড়া এলাকার আবুল কাশেমের পুত্র মোঃ খায়রুজ্জামান (৬১), গোপিনাথপুর কুয়াতিরপাড় গ্রামের মতিয়ার রহমানের পুত্র মোঃ শামসুল আলম (৪৩), রফিকুল ইসলামের পুত্র মোঃ কামাল হোসাইন (২৩), গুল মহাজনের পুত্র মোঃ শাহেদ আলী (৫৩), রহমত উল্লাহর পুত্র মোঃ তৈয়ব আলী (৫৬), শহিদার রহমানের পুত্র আহাম্মদ আলী (৭০), আব্দুল মান্নানের পুত্র মোঃ রাকিবুল ইসলাম (২৫), শাহাজাহান আলীর পুত্র মোঃ মাহফুজার রহমান (৩০), ভেলুর খামার গ্রামের মুনসুর আলীর পুত্র মোঃ লুৎফর রহমান (৩৫) ও আব্দুল জব্বারের পুত্র মোঃ মজিবর রহমান (৬৫)।

অপরদিকে কুড়িগ্রাম সদ‌র উপজেলার য‌তি‌নেরহাট এলাকা থে‌কে মি‌ছিল শুরুর প্রাক্কা‌লে জামায়া‌তের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

উ‌লিপুর থানার অফিসার ইনচার্জ(ও‌সি) গোলাম মর্তুজা ও কুড়িগ্রাম সদর থানার ও‌সি মো. মাসুদুর রহমান জানান, গ্রেফতার জামায়াত নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদাল‌তের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category