• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর লড়াই সংগ্রামের প্রেরণা, প্রিয় সহধর্মিণী ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সকলে “সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” স্লোগানের আলোকে ঢাকাস্থ ওসমানী জাতীয় মিলনায়তন কেন্দ্রের সাথে সমন্ময় রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

কুড়িগ্রাম জেলা জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামিলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী, বিজ্ঞ পিপি এসএম আব্রাহাম লিংকন, সাবেক সংসদ সদস্য এবং কুড়িগ্রাম মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের চেয়ারম্যান আহমেদ নাজনীন সুলতানা, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেবুন নেছা, এনজিও ফোরামের সভাপতি হারুন অর রশীদ লাল, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের সম্মানিত নাগরিকবৃন্দ।

ভার্চুয়ালি যোগদানকৃত অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গমাতার আদর্শ গুনাবলিসহ স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় ১৫ ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাফফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category