• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শুদ্ধ বানানে বস্তুনিষ্ঠ জনবান্ধব সংবাদ পরিবেশনের লক্ষ্যে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৪ জানুয়ারি) কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘উলিপুর ডট কম’ এর কুড়িগ্রাম কার্যালয়ে জেলার ৯ উপজেলার নবনিযুক্ত প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারন সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সভাপতি এড. আহসান হাবীব নীলু, ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির সাবেক সভাপতি সাইদুল আবেদীন ডলার, উলিপুর ডট কম’র সহ-সম্পাদক মাহবুবার রহমান, জাহিদ হাসান প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন- প্রথম আলোর স্টাফ রিপোর্টার মো. আব্দুর রাজ্জাক সরকার, উলিপুর ডট কম’র নির্বাহী সম্পাদক মো. মাহফুজার রহমার খন্দকার, নিউজ টোয়েন্টিফোর টিভি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য, উলিপুর ডট কম’র ম্যানেজার(এডমিন) অমিত চন্দ্র পাল প্রমুখ।

প্রশিক্ষণে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উলিপুর ডট কম’র উপদেষ্টা সম্পাদক আবু হেনা মুস্তফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category