• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কুড়িগ্রামে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় প্রাণ গেল চালকের

দিনকাল বিডি / ১৫৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে একরামুল হক (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। একরামুল ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বালু বোঝাই ট্রাক্টরটি নিয়ে ফুলবাড়ী সদরের দিকে যাওয়ার পথে আছিয়ার বাজার এলাকায় পৌঁছিলে হঠাৎ পিছনের চাকার বেয়ারিং ভেঙ্গে যায়। পরে ট্রাক্টরটি রাস্তার পাশে দাঁড় করিয়ে জগ লাগিয়ে চাকা খুলতে শুরু করেন।এ সময় জগ থেকে পিছলে বালু বোঝাই ট্রাক্টরটি চালক একরামুলের উপর পড়লে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাকে ট্রাক্টরের নিচ থেকে বের করতে না পারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category