• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে বিশ্ব পর্যটন দিবস পালন

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন চত্বরে একটি র‌্যালির আয়োজন করা হয়। এছাড়ায় উপজেলা পর্যায়ে যেসব স্থানে পর্যটকরা পরিভ্রমণ করেন সেখানে পরিস্কার অভিযান পরিচালনা করা হয়।
পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোদাচ্ছির বিন আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা তথ্য অফিসার শাজাহান আলী, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, কুড়িগ্রামে চরাঞ্চলসহ দর্শনীয় এলাকাগুলোতে পর্যটকদের আকর্ষণ বাড়াতে সকলকে মিলে কাজ করতে হবে। তাহলে এখানে নতুন কর্মসংস্থানের দুয়ার খুলে যাবে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category