• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ জুন, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

সৌখিন মাছ শিকারির খোঁচায় ধরা পড়লো ১৬ কেজি ওজনের একটি বোয়ালমাছ। মাছটিকে এক নজর দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের গারুহাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের শাখা নদীতে মাছটি ধরা পড়ে। রোববার (১৮ জুন) রাতে মাছটি শিকার করেন ওই ইউনিয়নের ছত্রপুর এলাকার কামরুজ্জামান ও আব্দুল হাই নামের দুই ব্যক্তি।

স্থানীয়রা জানান, সৌখিন মাছ শিকারি কামরুজ্জামান ও আব্দুল হাই রাতে খোঁচা দিয়ে মাছ ধরতে যান গারুহারা এলাকায়। টচ লাইটের আলোয় মাছটি দেখতে পেয়ে খোঁচা দিয়ে আটক করা হয় মাছটিকে। পরে তারা বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন গিয়ে মাছটিকে নিয়ে আসে।

সৌখিন মাছ শিকারি কামরুজ্জামান ভেজাল বলেন, আমরা মাঝে মধ্যেই বিভিন্ন এলাকায় মাছ শিকার করতে যাই। রাতে টচ লাইট জ্বালিয়ে খোঁচা দিয়ে মাছ ধরি। এর আগে এতো বড় মাছ আমি পাইনি। জীবনের প্রথম ১৬ কেজির এ বোয়ালমাছটি ধরতে পারলাম। মাছটি দেখে পরিবারসহ সন্তানরা অনেক খুশি হয়েছে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন,

এই সময়টা মাছের ডিম দেয়ার সময়। এ কারণেই বিভিন্ন প্রজাতির মাছ অনেক স্থানে ছোটাছুটি করছে।

বোয়ালমাছ ধরা যাবে, তবে বাঘাআইর মাছ ধরা আইনত নিষিদ্ধ।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category