• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে লক্ষ্যমাত্রা ৩ লাখ সাড়ে ২৪হাজার শিশু

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে সিভিল সার্জন অফিসে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ গণমাধ্যম কর্মীদের জানান, আগামি ২০ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় সর্বমোট ৩লাখ ২৪ হাজার ৬৬০টি এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে ১ হাজার ৮৭৮টি কেন্দ্রে মোট ৩ হাজার ৯৮৪জন কর্মী সহযোগিতা করবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৬ মাস থেকে ১১ বছর বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯বছর বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. লুৎফর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category