• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
‘শিশুর জন্য বিনিয়োগ করি, নিরাপদ ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উপলক্ষে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ভবিষ্যত বিষয়ক আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম সদর উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা এনসিটিএফ এর আয়োজনে প্লান ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় ও ইয়েস বাংলাদেশের সার্বিক তত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র মো. কাজিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজার রহমান, ইয়েস বাংলাদেশের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার তাওহীদ-উল-তুসার প্রমুখ।

এ সময় কুড়িগ্রাম জেলা এনসিটিএফ সভাপতি মার্জিয়া মেধার সভাপতিত্ব ও চাইল্ড পার্লামেন্ট সদস্য সংগ্রামী ইলা বরণের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইয়েস বাংলাদেশ এর সভাপতি কে.এম রেজওয়ানুল হক নুরনবী।
আলোচনা সভা শেষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category