• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে শিশু সুরক্ষায় করণীয় শীর্ষক ক্যাম্পেইন

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় করণীয় শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কাঠ পেন্সিল কুড়িগ্রাম জেলা টিমের আয়োজনে কুড়িগ্রাম সদর উপজেলার নুরনবী হলোখানা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় করণীয় শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা পরিষদের সাবেক সদস্য ও শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ “কালব” এর কুড়িগ্রামের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোছা. মাহবুবা বেগম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্যামল কুমার রায়, কাঠ পেন্সিলের জেলা সমন্বয়ক কে.এম. রেজওয়ানুল হক নুরনবী প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে শিশু যৌন নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বর্তমান প্রেক্ষাপটের উপর আলোচনা করা হয়।পরে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category