• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

দিনকাল বিডি ২৪ / ২১৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে দেশবরেণ্য কবি, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

অজস্র কবিতা ও কাজের অসাধারন কবিতা রচনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আজ তার ৭ম মৃত্যুবার্ষিকী দিবস।
জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ সর্বস্তরের নাগরিকদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কথন ও কবির সমাধি নির্মাণ কজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দীন, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, বিজ্ঞ পিপি এসএম আব্রাহাম লিংকন, সাংবাদিক সফি খান, এড. আহসান হাবীব নিলু সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ। কবির সমাধিস্থলে উপস্থিত সকলে গভীর শোক ও সমবেদনা এবং মাগফেরাত কামনা করেন।

কুড়িগ্রামে ক্ষণজন্মা সাব্যসাচী এই লেখকের স্মৃতি রক্ষার্থে যে কোন রকমের সৃষ্টিশীল কর্মে কুড়িগ্রাম জেলা পুলিশের সর্বাত্মক সহায়তা থাকবে মর্মে আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার।
এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন ও কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবী সহ অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category