• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ১৩ টি মাদক মামলায় ১৫ জনের সাজা প্রদান

দিনকাল বিডি / ২১৩ Time View
প্রকাশঃ শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বিভিন্ন সময়ে দায়েরকৃত ১৩ টি মাদক মামলায় গত ডিসেম্বর-২২ মাসে ১৫ জনের বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

জেলা পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর থানার ২০১৯ সালের মাদক মামলায় কুড়িগ্রাম সদরের মুন্সিপাড়া এলাকার মোঃ মমিনুর (৩৫)কে ১ বছর সশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উলিপুর থানার ২০১৯ সালের মাদক মামলায় রাজারহাটের বালাকান্দি গ্রামের হালিমাুর রহমান দিগন্ত (২৪)কে ১ বছর সশ্রম কারাদন্ড এবং ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।নাগেশ্বরী থানার ২০১৯ সালের মাদক মামলায় নাগেশ্বরী থানার গোবর্দ্ধনেরকুটি গ্রামের মোঃ উমর রশিদ (৩৫)কে ০৬ মাস সশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০১৯ সালের আরো এক মামলায় নাগেশ্বরী থানার বাগভাঙ্গা গুন্ডিচর গ্রামের মোঃ হামিদুল ইসলাম (২৮)কে ১ বছর সশ্রম কারাদন্ড ১’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০২১ সালের মাদক মামলায় নাগেশ্বরী থানার সাতানীপাড়া গ্রামের মোঃ জাহিদুল ইসলাম (৩৫) কে ১ বছর সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রৌমারী থানার ২০১৯ সালের মাদক মামলায় রৌমারীর থানার নতুন বন্দর এলাকার মোঃ আঃ মাবুদ (৩৫) কে ৬ মাস সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০২১ সালের মামলায় রৌমারী থানার চাক্তাবাড়ী কান্দপাড়া গ্রামের মোঃ সুজন মিয়া (২৫) কে ৬ মাস সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রাজারহাট থানার ২০১৯ সালের মাদক মামলায় রাজারহাটের মল্লিকবেগ কুঠিপাড়া গ্রামের মোঃ দুলাল (৪০) ও মোঃ রফিকুল ইসলাম (৩০)কে ৬ মাস সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।২০২০ সালের মাদক মামলায় রাজারহাটের পান্থাপাড়া গ্রামের মোঃ ফরিদুল ইসলাম (৪০) কে ৬ মাস সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভূরুঙ্গামারী থানার ২০১৮ সালের মাদক মামলায় ভূরুঙ্গামারীর শিংঝাড় এলাকার মোঃ লালচান মিয়া (১৯)কে ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০১৯ সালের মাদক মামলায় ভূরুঙ্গামারীর আরেয়ারকুটি গ্রামের মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩০) কে ৬ মাস সশ্রম কারাদন্ড ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০২০ সালের মাদক মামলায় ভূরুঙ্গামারীর ছোট খাটামারী এলাকার মোঃ রুবেল হোসেন (২৫) ও মোঃ অন্তর মিয়া (২০)কে ১ বছর সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। চিলমারী থানার ২০১৯ সালের মাদক মামলায় চিলমারীর মৌজাথানা শান্তিনগর গ্রামের মোঃ হাফিজুর রহমান (৩৬) কে ১ বছর সশ্রম কারাদন্ড ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন কুড়িগ্রামের বিজ্ঞ আদালত।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, যেকোন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হচ্ছে। নিরাপদ কুড়িগ্রাম গড়তে কাজ করছে জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category