• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ২২ দিনেও খোঁজ মেলেনি কলেজের শিক্ষার্থী শাবানার

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বড় বোনের বাসা থেকে ভাইয়ের বাসায় বেড়াতে গিয়ে ঢাকার সাভারে নিখোঁজের ২২ দিন অতিবাহিত হলেও খোঁজ পাওয়া যাচ্ছে না কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারী কলেজের অনার্স তৃতীয় বর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শাবানা আক্তার (২৩) এর। এ নিয়ে হতাশায় দিন কাটাচ্ছে শাবানার পরিবার।

জানা যায়, গত ১১ ডিসেম্বর তার বড় বোন মাজেদা পারভীনের ঢাকা ভাষানটেকের ভাড়া বাসা থেকে বড় ভাই শহিদুল ইসলামের ভাড়া বাসা ঢাকা সাভারে যাওয়ার পথে শাবানা নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার সময় শাবানার পরনে বোরকা পড়া ছিল। তার গায়ের রং ফর্সা, ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা। অনেক খোঁজাখুঁজির পর তাকে এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে ১২ ডিসেম্বর ঢাকা কাফরুল থানায় একটি সাধারণ জিডি করা করেছে তার পরিবার। জি.ডি নাম্বার-৭৭৩। নাগেশ্বরী উপজেলার পশ্চিম নাগেশ্বরী গ্রামের সৈফুর রহমানের মেয়ে শাবানা, তার স্বামীর নাম আলমগীর হোসেন। এ নিয়ে হতাশায় দিন কাটাচ্ছে তার পরিবারের লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category