• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রাম পুলিশ লাইন্সে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ ও সনদ প্রদান

দিনকাল বিডি ২৪ / ৩০৭ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম পুলিশ লাইন্সে নর্থ লাইন এসোসিয়েট লিমিটেড কর্তৃক ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ ও সনদ প্রদান করা হয়েছে।
নর্থ লাইন এসোসিয়েট লিমিটেড এর উদ্যোগে ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ ও সনদ প্রদান অনুষ্ঠান শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলসেডে দ পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের সমবেত কন্ঠে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থ লাইন এ্যাসোসিয়েট, রংপুর এর চেয়ারম্যান মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ লাইন এ্যাসোসিয়েট, রংপুর এর মহাসচিব মোঃ শায়খুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন নর্থ লাইন এ্যাসোসিয়েট, রংপুর এর নির্বাহী পরিষদের সদস্য ও নির্বাহী পরিচালক কুড়িগ্রাম মাল্টিমিডিয়া মডেল স্কুল মোঃ মুকুল মিয়া, রাজারহাট নতুনকুড়ি জুনিয়র স্কুলের পরিচালক মোঃ আসাদুজ্জামান রাজু, কুড়িগ্রাম শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ জামিনুল ইসলাম ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অবিভাবকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শামসুল আলম।
এছাড়াও জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবী সহ জেলা পুলিশের অন্যন্য সদস্যবৃন্দ।

নর্থ লাইন এসোসিয়েটস লিমিটেড এর উদ্যোগে ২০২২ সালের বৃত্তির আওতায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের ১৪ জন, শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুল ৭৯ জন, নতুন কুড়ি জুনিয়র স্কুল ৯ জন, সোনামণি প্রি ক্যাডেট স্কুল ২৮ জন, ঐশি প্রি ক্যাডেট স্কুল ১০ জন, কনফিডেন্সে প্রি ক্যাডেট স্কুল ৯ জন, চাইল্ড কেয়ার প্রি ক্যাডেট স্কুল ৪ জন, তাদবিরাতুল আরাবি মাদ্রাসা ২ জন, মডার্ন প্রি ক্যাডেট স্কুল ৫ জন, ড্যাফোডিল স্কুল ৪ জন, রেনেসা প্রি ক্যাডেট স্কুল ৮ জন, ধরলা স্কুল ৫ জন, সিপিএইচডি আইডিয়াল স্কুল ১৩ জন, হলি চাইল্ড ইসলামিক স্কুল ৫ জন ও প্রগতি প্রি ক্যাডেট স্কুল ১০ জনসহ মোট ২২১ জন শিক্ষার্থীদের মাঝে অর্থ ও সনদ বিতরণ করা হয় এবং এই ধারা অব্যহত থাকবে মর্মে নর্থ লাইন এসোসিয়েটস লিমিটেড কর্তৃপক্ষ সকলকে আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category