• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার খোকসায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে মোহাম্মদ আলী (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার রাত আটটার দিকে খোকসা উপজেলার বরইচারা ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে তিনি এ হামলার শিকার হন। এ সময় তার ছেলে তরিকুলও প্রতিপক্ষের হামলায় আহত হন।

মৃত্যুর খবর নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, মোহাম্মদ আলী নামে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তার অন্ডকোষে ও ঘাড়ের পাশে আঘাতের চিহ্ন রয়েছে।
স্বজনরা জানান, দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলছিল। কোরবানির ঈদের পর দিনও প্রতিপক্ষের লোকজনের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category