• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনা

দিনকাল বিডি ২৪ / ১৬৯ Time View
প্রকাশঃ সোমবার, ২ মার্চ, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেনের প্রত্যাহারের আদেশ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। পক্ষে-বিপক্ষে চলছে মিছিল, সমাবেশ, স্লোগান। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় এসব কর্মসূচি চলে।

রবিবার (১ মার্চ) কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেনসহ পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর প্রতিবাদে রবিবার রাতেই জুলাই যোদ্ধার ব্যানারে মিছিল সমাবেশ করে একদল মানুষ। পরে সোমবার বেলা সাড়ে দশটার দিকে একই ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেশ কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ সমাবেশ করা হয়। আন্দোলনেকারীরা ইকবাল হোসেনকে মানবিক ডিসি আখ্যা দিয়ে তার প্রত্যাহারের আদেশ বাতিলের দাবি জানান। এ সময় তারা জেলা প্রশাসকের পক্ষে নানা স্লোগান দেন। দুপুর একটার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন কার্যালয় থেকে গাড়িতে করে বের হওয়ার চেষ্টা করলে আটকে দেন আন্দোলনকারীরা। তবে কিছুক্ষণ পর তার গাড়ি ছেড়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের মধ্যে স্থানীয় জামাত ও শিবিরের কয়েকজন কর্মীকে দেখা যায়। এদিকে বেলা সাড়ে তিনটার দিকে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা জেলা প্রশাসকের পক্ষের আন্দোলনকারীদের মবকারী আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বক্তারা বলেন, সরকারি কর্মকর্তার বদলি নিয়ে কোন রাজনীতি করা চলবে না। কর্মকর্তাদের বদলি, প্রত্যাহার এসব নিয়মিত ঘটনা। এ বিষয়ে কে কেন্দ্র করে যারা মব সৃষ্টি করার চেষ্টা করছে তাদের প্রতিহত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category