• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় পদ্মা নদীতে টর্নেডোর উৎপত্তি, পানির স্তম্ভ উঠে গেল আকাশের দিকে

দিনকাল বিডি ২৪ / ৮৭ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডোর উৎপত্তি হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা এলাকার কোলদিয়াড় গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে পানির স্তম্ভ আকাশের দিকে উঠে যায়। এই দৃশ্য দেখে এলাকাবাসী দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। কয়েক মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পদ্মা নদীর মাঝ থেকে পানির স্তম্ভ আকাশের দিকে উঠে গেছে। অনেকটা ফানেলের আকার ধারণ করেছে। ওই দৃশ্য দেখে কয়েকজন দৌড়ে দূরে সরে যাচ্ছেন। ধীরে ধীরে পানির স্তম্ভ অদৃশ্য হয়ে যাচ্ছে।

মরিচা ইউনিয়নের বাসিন্দা সাইদুর রহমান জানান, এমন দৃশ্য আগে কখনো দেখিনি। এ এক ভয়ঙ্কর দৃশ্য। মনে হলো এই বুঝি কিয়ামত শুরু হয়ে গেছে। আতঙ্কে আমরা ছুটোছুটি শুরু করি। তবে বেশিক্ষণ স্থায়ী না হওয়ায় স্বস্তি পায়। পরে বুঝতে পারলাম এটি আসলে টর্নেডো ঝড়।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী জানান, বিষয়টি আসলে বিস্ময়কর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আমার নজরে আসে। হাটখোলা এলাকার পদ্মা নদীতে থেকে টর্নেডো ভেড়ামারার দিকে অগ্রসর হয়ে যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category