• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় বাড়ছে শীতের তীব্রতা; বিপাকে খেটে খাওয়া মানুষ

দিনকাল বিডি ২৪ / ২৩৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি,

কুষ্টিয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা আর হিমেল হাওয়ার দাপট। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় এলাকা। কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শুক্রবার, (২ জানুয়ারী) সকাল থেকেই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

ভোর থেকেই আকাশ ঢেকে থাকে ঘন কুয়াশায়। দিনের বেলাতেও সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। বেলা বাড়লে সূর্যের দেখা মিললেও তীব্র শীত ও ঠান্ডা বাতাসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।

প্রয়োজনের তাগিদে সকাল থেকেই কাজে বের হতে দেখা গেছে শ্রমজীবী মানুষ ও রিকশাচালকদের। তবে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

কুমারখালী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।

আবহাওয়া অফিসের কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘প্রতিদিনই তাপমাত্রা কমছে, ফলে শীতের তীব্রতা বাড়ছে। এ অবস্থা আরও দুই-একদিন থাকতে পারে। এসময় শিশুদের প্রতি বাড়তি যত্ন ও সতর্ক থাকতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category