• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর খালে মিলল প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার পার্বতীপুরে পূজা দেওয়া নিয়ে বিরোধ: শাবলঘাতে গৃহবধূ খুন,স্বামী গ্রেপ্তার কারূশ্রী জুয়েলার্স চুরির ঘটনায় ৫ ভরি স্বর্ণ উদ্ধার সহ গ্রেফতার ৮ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তার কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু কুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালক নিহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

দিনকাল বিডি ২৪ / ৩২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবীব (৬০) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার আনসার-ভিডিপি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এহসান হাবীব দৌলতপুর উপজেলার হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলে করে দৌলতপুর থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন এহসান হাবীব।

আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পৌঁছালে একটি পাখিভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি টলির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category