• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু: মোট আক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা-৪

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আইজা নামের সাড়ে ৫ মাসের এক কন্যাশিশু মারা যায়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে মারা যায় ইব্রাহিম নামে ৮ মাস বয়সী আরেকটি শিশু।

আইজা কুষ্টিয়া শহরের রেনউক মোড় এলাকার মমিনের মেয়ে। আর ইব্রাহিমের বাড়ি দৌলতপুর উপজেলায়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক এ এইস এম আনোয়ারুল ইসলাম জানান, চার দিন ধরে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

অন্যদিকে শিশু ইব্রাহিমকে হামের উপসর্গ নিয়ে শুক্রবার বেলা ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে মোট চার জন শিশুর মৃত্যু হলো।

কুষ্টিয়া জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে জেলায় এ পর্যন্ত তিনশতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে ১৩০ জনেরও বেশি শিশু জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, হামের টিকা পর্যাপ্তভাবে পাওয়া যায়নি। সংক্রমণ প্রতিরোধে সচেতনতার ঘাটতি এবং বাইরের জেলায় কাজ করা মানুষদের ফেরার কারণে সংক্রমণ বাড়ছে। জেলায় হামে আক্রান্ত শিশুদের জন্য সব হাসপাতালে আলাদা ‘হাম আইসোলেশন কর্নার’ খোলা হয়েছে এবং টিকা হাতে পাওয়া মাত্র দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category