• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

কু‌ষ্টিয়ায় ৪টি আসনে ৬ জন প্রার্থীর ম‌নোনয়ন বা‌তিল

দিনকাল বিডি ২৪ / ২০৬ Time View
প্রকাশঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে কু‌ষ্টিয়া জেলার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

র‌বিবার (৪ জানুয়ারী) কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হো‌সেন তাদের মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের পর বাতিল করেন।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো.মাহবুবুর রহমান উপ‌স্থিত ছি‌লেন। বাতিল হওয়া বে‌শিরভাগ স্বতন্ত্র প্রার্থী ছিলেন। মনোনয়ন পত্রের সাথে হলফনামায় ও এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়ে‌ছে। সকাল ১০টা থে‌কে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া বাছাইয়ে কু‌ষ্টিয়া-১(দৌলতপুর), কু‌ষ্টিয়া-২(মিরপুর-‌ভেড়ামারা) ও কু‌ষ্টিয়া-৪(কুমারখালী-‌খোকসা) আসনের ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া কুষ্টিয়া-৩ আস‌নে সকল প্রার্থীর ম‌নোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরমধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উপ‌জেলা বিএন‌পির সা‌বেক যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান ও জাতীয় সমাজতা‌ন্ত্রিক দলের-‌জেএস‌ডি গিয়াস উদ্দিন। কু‌ষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক। কু‌ষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী,উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি নুরুল আনসার ও বাংলা‌দেশ সুপ্রীম পার্টির(বি.এস.পি) খাইরুল ইসলাম।

কু‌ষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হো‌সেন জানান, কুষ্টিয়ায় ৪টি আসনে মনোনয়ন দাখিল হয়েছিল ৩৩ টি যাচাই-বাছাইয়ে ২৭ টি কে বৈধ বলে ঘোষণা করেছি। বাকি ৬টি বাদ পড়েছে। বি‌শেষ ক‌রে স্বতন্ত্র প্রার্থী‌দের এক শতাংশ ভোটারের সমর্থনের ত্রুটি ছিল। ত‌বে ম‌নোনয়ন বা‌তিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category