• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে মিরপুর ধুবাইল ইউনিয়ন কাদেরপুর গ্রাম জিকে ক্যানাল নদী থেকে শিশু বাচ্চার মৃতদেহ উদ্ধার করে

নিহত শিশু মোহাম্মদ আলী (৩) মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়ন কাদেরপুর গ্রামে কহন আলীর ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়, কাদেরপুর এলাকার কহন আলীর ছেলে মোহাম্মদ আলী (৩) মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের রাস্তার ওপর জিকে ক্যানালের ধারে খেলাধুলা করছিল। একপর্যায়ে খেলতে খেলতে সে অসাবধানতাবশত ক্যানালের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। তবে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে বুধবার সকাল ৮টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে স্থানীয় এলাকাবাসী শিশুটির মরদেহ দেখতে পান। পরে খুলনা ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, বিষয়টি খুব মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category