• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় শিক্ষার্থীদের শাটডাউন

দিনকাল বিডি / ১৩১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
ছয় দফা দাবিতে সারদেশের মত কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছে কারিগরি ছাত্র-আন্দোলন।

মঙ্গলবার, (২৯ এপ্রিল) কর্মসূচিতে জানানো হয়, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত তারা কর্মসূচি চলমান রাখবে।

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে।

এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতেও দাবি জানান তারা।

কারিগরি ছাত্র-আন্দোলন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধি সৈকত মাহমুদ কল্লোল বলেন, ‘ছয় দফা দাবিতেই শাটডাউন কর্মসূচি পালন করছি। আমাদের কাছ থেকে সময় নেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে সন্তোষজনক ফলাফল না মিললে কেন্দ্রীয় নেতাদের দিক-নির্দেশনায় আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।’

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। এনিয়ে ঢাকায় তাদের নেতৃবৃন্দদের সাথে মিটিং হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে সময় নেয়া হয়েছে। এই সময়ের মধ্যেই বিষয়টি সমাধান হবে বলে আশা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category