• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ায় ট্রেন থামিয়ে জনতার বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে থামে না সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি। এতে যোগাযোগব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ কারণে কুমারখালী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে প্রায় ২২ মিনিট ট্রেন থামিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শত শত জনতা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিট থেকে ৩২ মিনিট পর্যন্ত কুমারখালী রেলস্টেশনে সুন্দরবন এক্সপ্রেস নামের ট্রেনটি থামিয়ে কর্মসূচি পালন করেন তাঁরা। এর আগে সকাল ১০টা থেকে স্টেশন চত্বরে রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র-জনতা, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে যাত্রা বিরতির দাবিতে আলটিমেটাম দেন। পরে কুমারখালী স্টেশনমাস্টার এসে আশ্বস্ত করলে বিক্ষোভ বন্ধ করা হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. জয়দেব বিশ্বাস, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, নুরুল টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া আনছার মিলন প্রমুখ।

বক্তারা বলেন, কুমারখালী শিল্প প্রসিদ্ধ এবং পর্যটন এলাকা। এখানে ব্যবসায়িক কারণে ও পর্যটক হিসেবে দেশ-বিদেশের লাখো মানুষ আসা-যাওয়া করে। কিন্তু দুঃখের বিষয় যাতায়াতের কোনো সুব্যবস্থা নাই। অনেক মানুষ যাতায়াতের জন্য দুর্ভোগের স্বীকার হয়। সে কারণে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি কুমারখালী স্টেশনে যাত্রাবিরতি হওয়া একান্ত আবশ্যক। আজ বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বিক্ষোভ শেষে ট্রেন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যাত্রা বিরতি চালু না হলে কঠোর আন্দোলন করা হবে।

কুমারখালী রেলস্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ কারীরা একটি স্মারকলিপি দিয়েছেন। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নির্দেশনা পেলে যাত্রাবিরতি চালু করা হবে।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category