• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ মে, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’
এই স্লোগানে কুষ্টিয়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী। বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্ধসঢ়;সান ফরিদ।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংশ্লিষ্ট দপ্তরের
অন্যান্য কর্মকর্তা। জেলার সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত দপ্তর ও ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার ভূক্তভোগীরা গণশুনানিতে অংশ নিয়ে তাদের অভিযোগ তুলে ধরেন। কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন এ গণশুনানির আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category