• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কুষ্টিয়ায় ‘শীর্ষ সন্ত্রাসী’ লিপটন তিন সহযোগিসহ আটক

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৬ জুন, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় ‘শীর্ষ সন্ত্রাসী’ জাহাঙ্গীর কবির লিপটনকে (৪৮) তিন সহযোগীসহ আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৬ জুন) সকালে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বচারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় ৬টি বিদেশি পিস্তল, একটি লং ব্যারেল গান, ম্যাগজিন, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

দুপুরে সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্পের মেজর মোস্তফা জামান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। জাহাঙ্গীর কবির লিপটন ওই এলাকার আজিজুর রহমানের ছেলে।

সেনাবাহিনী বলছে, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপরাধের অভিযোগ রয়েছে। তারা পেশীশক্তি প্রদর্শন মারামারি ও সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

সংবাদ সম্মেলনে মেজর মোস্তফা জামান বলেন, শুক্রবার ভোর ৪টা থেকে সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্পের একটি দল লিপটনের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৬টি পিস্তল,১টি লং ব্যারেল গান, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এরপর লিপটন ও তার তিন সহযোগি রাকিব (৩৮), সনেট হাসান (৪৫) ও লিটনকে (২৬) আটক করে ক্যাম্পে আনা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের একসময়ের দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন লিপটন। ২০১২ সালের ডিএসবির তালিকায় শীর্ষ চরমপন্থী হিসেবে তাঁর নাম রয়েছে। নব্বইয়ের দশকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ছাত্র থাকাকালীন চরমপন্থি দল গণমুক্তিফৌজে নাম লেখান। একপর্যায়ে নিজেই বাহিনী গড়ে তোলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর লিপটন ভারতে পালিয়ে যায়। সেখানে অবস্থান করেই সে দেশে নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এরপর ২০১৩ সালে লিপটন দেশে ফিরে আসেন। অভিযোগ রয়েছে, লিপটন নিজেকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স’ বলে পরিচয় দিত। সর্বশেষ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তার চাঁদা বাজিতে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ করেছিলেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের হাত ধরে প্রকাশ্যে আসেন বলেও জানা যায়। এরপর থেকে এলাকায় নিয়মিত যাতায়াত করতেন। এদিকে লিপটনকে আটকের পর আনন্দ মিছিল করেছে এলাকাবাসী।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, একসময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন লিপটন। তার বিরুদ্ধে ইবি থানায় বেশি কিছু জিডি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category