• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে অটোরিকশা চার্জের তারে জড়িয়ে প্রাণ গেল নারীর

দিনকাল বিডি / ২৪১ Time View
প্রকাশঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে রমিছা বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারী সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার পানাতিপাড়া গ্রামের মোঃ আব্দুল সাত্তারের মেয়ে ও স্বামী পরিত্যাক্তা। এবং দুই সন্তানের জননী।

স্থানীয়রা জানায়, বিদ্যুতের লাইনে ব্যাটারী চালিত অটোরিকশা চার্জে দেয় ছোট ভাই মকমল হোসেন। সকালে অটোরিকশা চার্জ থেকে খুলে নিয়ে গেলেও চার্জ দেয়া বিদ্যুতের তার ভুল বসত অরক্ষিত ছিল। পরে নিহত রমিচা বেগম ওই তার গোটাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করে। পরে পরিবারের লোকজন তাকে দ্র“ত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুর বিষয়টি কেউ আমাকে জানায় নি। তবে খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category