• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিভাগীয় কমিশনার

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ভূটানের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। মঙ্গলবার(২৩ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজের পূর্বে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তিনি।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন ও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম, কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাসুদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম ওবায়দুর রহমান, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মঞ্জুর -এ মুর্শেদ, অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন, পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ লাল, এনএসআই এর উপপরিচালক মোহাম্মদ আকরাম হোসেন সহ কুড়িগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহ অফিসারবৃন্দ,উপজেলা চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

সভায় উপস্থিত বিভাগীয় কমিশনার জাকির হোসেন কৃষির সমন্নিত উদ্যোগ, যোগাযোগ ব্যবস্থা, নদীর গতিপথ, নদী ভাঙ্গন ও চরের উন্নয়ন সংক্রান্তে সদাশয় সরকারের গৃহীত পদক্ষেপ এবং অনাগত সময়ে নানাবিধ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। বিভাগীয় কমিশনার কুড়িগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ওসিসহ সকল সরকারি কর্মকর্তাদের সুদৃঢ় মেলবন্ধনের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category