• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে গহনা নিয়ে বর- কনে পক্ষের সংঘর্ষে একজন নিহতঃ বরসহ আটক- ১২

দিনকাল বিডি / ২২৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বিয়ে বাড়ীতে কনের গহনা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কনের দাদি তহুরন নেছা(৭০) নিহত হোন। খবর পেয়ে পুলিশ বরসহ ১২ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে কনের বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোলের গ্রামের নূরজামাল ইসলামের মেয়ে জেসমিন আকতার(১৯) সাথে পার্শ্ববর্তি ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলীফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপন(২৩) সাথে বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী আসে কনের বাড়িতে। ভোজন শেষে রাতে কনে সাজাতে গিয়ে বর পক্ষের দেয়া গহনা নিয়ে দু’পক্ষের বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায় তা সংঘর্ষের রুপ নেয়। এসময় কনে পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এরমধ্যে গুরতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে ভূরুঙ্গামারী হাসপাতালে নেবার পথে মার যায়।
কনে জেসমিন আকতার জানান, আমার চোখের সামনে আমার দাদিকে খাটের স্ট্যান্ড দিয়ে পিটিয়েছে বরের লোকজন। আমি এর বিচার চাই। খুনিদের ফাঁসি চাই।
কনের মা রুপালী পারভীন বলেন, বর পক্ষ দুইটি সোনার গহনা দেয়ার কথা ছিলো। কনে সাজানোর সময় সেগুলো না দেয়ায় দুই পক্ষের মাঝে ঝগড়া বাধে। পরে মারামারির ঘটনা ঘটে। এসময় আমার শাশুরীকে তারা মারপিট করলে গুরতর আহত হন। পরে হাসপাতালে নেবার পথে আমার শাশুড়ী মারা যান।
খবর পেয়ে রাতেই কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তূজা জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category