• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে জেলা শিল্পী সমিতির সদস্যদের সাথে জেলা পুলিশের মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শিল্পী সমিতির সদস্যদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা শিল্পকলা একাডেমি ও শিল্পী সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদাই শিল্পীদের পাশে আছে এবং থাকবে। আগামীর সম্ভবনাময় কুড়িগ্রামকে আরো এগিয়ে নিতে এবং কুড়িগ্রামের সংস্কৃতি বিকাশকে আরো আলোকিত করতে জেলা পুলিশ সবসময় শিল্পীদের সাথে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান বাবু, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পী সমিতির জনাব অলক কুমার দেব, ভূপতি ভুষন, সুষ্মিতা সরকার, প্রতিমা চৌধুরী, নাজমুল হুদা, সুমন্ত চন্দ্র দাস, দুলাল চন্দ্র বর্মন, হিমু, সুজিতা রায়, মাহফুজা আক্তার, অজয় কুমার সরকার, আজাদ আলী, সাজু আহম্মেদ সরকার, ফেরদৌসী খাতুন, স্মৃতি খাতুন, নিহার রঞ্জন বর্মা, দেবাশীষ কুমার রায় সহ অন্যন্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category