• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে জ্বিনের বাদশা গ্রেফতার

দিনকাল বিডি / ২৬৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে গোল্ড কয়েনের লোভ দেখিয়ে জ্বিনের বাদশা পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা মো. মেহের আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ জানায়, বাদীর বড়বোনের সংসার জীবনে সন্তান না হওয়ায় বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহন করে সুফল না পাওয়ায় অজ্ঞাত পরিচয়ের মাধ্যমে মোবাইলে মেহেদী নামের কবিরাজের সাথে পরিচয় হয়। সে জ্বিনের বাদশা হিসেবে নিজেকে পরিচয় দেয় এবং জানায় জ্বিনের মাধ্যমে সে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে। পরবর্তীতে ভিকটিমের গর্ভধারণের বিষয়কে কেন্দ্র করে প্রতারণা মূলক ভাবেপ্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে সে ভিকটিমের পরিবারের কৌশলে বিশ্বাস অর্জন করে তাদের জানায় যে বাড়ীর ভিতরে টাকার ড্যাগ আছে, জ্বিনের মাধ্যমে তা উঠিয়ে দেবে,এ কথা কাউকে বলা যাবেনা বলে বাড়ীর বিভিন্ন জায়গায় তাবিজ কবজ করে। গত ১ রাত ১১টায় ভুক্তভোগীর পরিবারের নিকট একটি প্যাকেট দেয় এবং এর ভিতরে স্বর্নের কয়েন আছে মর্মে জানায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। তবে কয়েন তাহাজ্জুদের নামাজের সময় ঘর অন্ধকার করে হাতে হাত মোজা পরে মোমবাতির আলো জ্বালিয়ে দেখতে হবে। ওই কয়েন দেওয়ার কথা বলে প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক।পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেয়ে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ করলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিজেকে জ্বিনের বাদশা দাবি করা কবিরাজ মেহের আলীকে গ্রেফতার করে কথিত কয়েন, হরিনের চামরার টুকরো, মোবাইল ফোন ও তাবিজকবজ উদ্ধার করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

মঙ্গলাবার(২২ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে চতুরতার সাথে গোল্ড কয়েনের লোভ দেখিয়ে নিজেকে জ্বিনের বাদশা পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা পুলিশ অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জ্বিনের বাদশা পরিচয়দানকারী মেহেদী নামে পরিচয় দেওয়া প্রতারক মেহের আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category