• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ঝড় সিত্রাং এর কবলে ব্রহ্মপুত্র নদে আটকে পড়া ৮৮ জনকে উদ্ধার করলো পুলিশ

দিনকাল বিডি / ২৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ৯৯৯ এ ফোন পেয়ে ঝড় সিত্রাং এর কবলে ব্রহ্মপুত্র নদের মাঝে আটকে পড়া ৮৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৫ অক্টোবর) সকালে সিত্রাং এর কবলে পড়া লোকজনের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নিয়েছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

জানা গেছে, সোমবার (২৪ অক্টোবর) বিকেলে একটি যাত্রীবাহী নৌকা কুড়িগ্রামের রৌমারী ঘাট থেকে চিলমারীর রমনাঘাটের উদ্দেশ্যে ২ জন মাঝিসহ ৭৮ জন যাত্রী নিয়ে রওনা দেয়। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচন্ড ঝড় সিত্রাং এর কবলে পড়ে নৌকার মাঝির অজান্তে ব্রহ্মপুত্র নদের মাঝখানে ডুবোচড়ে যাত্রীসহ নৌকাটি আটকে যায়।
এসময় নৌকার একজন যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে তাদেরকে বাচাঁনোর আকুতি জানায়। ৯৯৯ এর মাধ্যমে চিলমারী মডেল থানা সংবাদ পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফায়ার সার্ভিস ও রমনা ঘাটের স্থানীয় লোকজনের সহযোগীতায় রাত ৯টার দিকে নৌকাসহ সকল যাত্রীদের কোন প্রকার ক্ষয়-ক্ষতি ব্যতীত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে নৌকাসহ সকল যাত্রীদের উদ্ধার করে রমনা ঘাটে ফিরে আসে চিলমারী থানা পুলিশ।
অপরদিকে একই সময় কুড়িগ্রামের ডাটিয়ারচর ঘাট থেকে চিলমারীর রমনা ঘাটের উদেশ্যে ১ টি নৌকা রওনা করলে ২ জন মাঝি ও ৬ জন যাত্রী পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে। মাঝির অজান্তেই নৌকাটি ব্রহ্মপুত্র নদের মাঝে চরে আটকা পরলে একজন যাত্রী চিলমারী থানা পুলিশকে সংবাদ দেয়, বিষয়টি তাৎক্ষণিক ভাবে চিলমারী থানা পুলিশ ঢুষমারা থানা পুলিশ কে অবগত করলে ঢুষমারা থানা পুলিশ স্থানীয় মেম্বার ও লোকজনের সহোযোগিতায় যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, ঝড় সিত্রাং এর কবলে ব্রহ্মপুত্র নদে আটকে পড়া সকলকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়া হয়। যেকোন দুর্যোগ মোকাবেলাসহ জনগনের পাশে আছে কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category